back to top

কক্সবাজারে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদ

শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।আজ রোববার বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ স্থাপনাগুলোর মধ্যে ছিল বিভিন্ন পণ্যের দোকান।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার জেলা পুলিশ, বীচকর্মী, আনসার এবং বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা হয়।অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, দোকানে মালামাল থাকায় মানবিক কারণে তাদের কে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে দোকান না সরোনোর কারণে আজকের এই অভিযান চালানো হয়।

 

এসময় তিনি আরও বলেন, পর্যটক ও স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কমানো, সরকারি রাস্তা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা অপসারণের জন্য এই অভিযান চলমান থাকবে।

এর আগে, গতকাল শনিবার শহরের কলাতলী প্রধান সড়কের দুপাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে বাস কাউন্টার, হোটেল-রেস্তোরাঁ, দোকানসহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। কলাতলী মোড় থেকে জেলা কারাগার গেট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে এ অভিযান চালানো হয়।