
দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার কোদালিয়া বিলের আড়ুয়াডিহি অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাগেরহাটে ৩৫টি চায়না দুয়ারী জব্দ।
অভিযানে জলজ জীববৈচিত্র্য ধংসকারী ৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ জালের বাজার মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা। পরে স্থানীয় ্এলাকাবাসীর উপস্থিতিতে জালগুলো বিনষ্ট করা হয়। এছাড়া মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দু’টি পাটা কেটে দেয়া হয়।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায় বাসস’কে জানান, দেশীয় মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




































