back to top

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার।

 

তিনি জানান, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি থেকে দেওয়া বার্তায় জানানো হয়েছে , শাওনকে ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে।

 

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর মধ্যেই তাকে গ্রেপ্তারের খবর এলো।

 

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন প্রয়াত লেখক ও নাট্যকার হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তিনি আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি তহুরা আলীর মেয়ে। এর মধ্যেই মেহের আফরোজ শাওন গ্রেপ্তার খবর এলো।

Read More:
নায়িকা শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার